সারাবাংলা

রাণীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও বিক্রির দায়ে ৩ হোটেলকে জরিমানা

  বাংলাদেশ প্রতিদিন 11 June 2026 , 9:59:59

নওগাঁর রাণীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পোড়া তেল বারবার ব্যবহার করার অপরাধে তিনটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ৩টি হোটেলকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হোটেলগুলো হলো আল্লাহর দান হোটেল, প্রোপ্রাইটারঃ নাজমুল সরদার, ২,৫০০ টাকা, আর্জিনা হোটেল এর ১,৫০০ টাকা
খাজা হোটেল এর ১,৫০০ টাকা

অভিযান চলাকালে হোটেলগুলোর ফ্রিজে রাখা বাসি-অস্বাস্থ্যকর খাবার জব্দ করা হয়। একই সাথে রান্নায় পোড়া তেল বারবার ব্যবহার না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় এবং হোটেল মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিত চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content