সারাবাংলা

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন

  বাংলাদেশ প্রতিদিন 9 June 2026 , 4:56:25

কে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটার মিশ্রিপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিশ্রিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস বরিশাল অঞ্চল পরিচালিত ‘প্রয়াস প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠকর্মকর্তা মো. জামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর উপজেলা ডেপুটি টিম লিডার শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করছে। উপকূলীয় অঞ্চলের মানুষ ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব অনুভব করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণ, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কারিতাসের হাসান মাহমুদ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content