সারাবাংলা

পদন্নোতি পেলেন উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান

  বাংলাদেশ প্রতিদিন 6 April 2026 , 7:03:56

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমানকে নির্বাহী প্রকৌশলী পদে পদন্নোতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্যে জানা গেছে।

জানা গেছে, মোঃ অহিদুর রহমান ২০১৮ সালে গৌরনদী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পদন্নোতি পাওয়ায় সোমবার সকালে নিজ দপ্তরের কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় পদন্নোতিপ্রাপ্ত প্রকৌশলী অহিদুর রহমান সকলের কাছে দোয়া কামনা করেছেন।

অপরদিকে পদোন্নতিপ্রাপ্ত প্রকৌশলী মোঃ অহিদুর রহমানকে দৈনিক তারুন্যের বার্তা ও দৈনিক আজকালের কন্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content