আইন-আদালত

রাণীনগরে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

  বাংলাদেশ প্রতিদিন 16 May 2026 , 7:24:51

নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার সময় গোলাম রাবানী (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করে পুলিশে দিয়ছে স্থানীয় গ্রামবাসি।

এঘটনায় গৃহবধু নিজেই বাদী হয়ে রাণীনগর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত গোলাম রাব্বানী উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধু (২৭) ঘরের দরজা খোলা অবস্থায় ঘুমিয়ে পরেন। এরপর গোলাম রাব্বানী ঘরে ঢুকে গৃহবধুর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাড়ীর লোকজনকে ডাকা-ডাকি করলে প্রতিবেশি লোকজন ছুটে এসে গোলাম রাবানীকে হাতে-নাতে আটক করে। পরে আটক রাব্বানীকে থানায় নিয়ে আসে। এঘটনায় গৃহবধু বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাতেই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবারে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content