ভিন্নখবর

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 10 March 2026 , 4:07:59

নাটোরের বড়াইগ্রাম উপজেলার হাতিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় আড়াইমারী ব্রিজ সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/এস

আরও খবর:

Sponsered content