ভিন্নখবর

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ প্রতিদিন 13 May 2026 , 12:39:21

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি কলেজে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় তিনি বান্দাইখাড়া ডিগ্রি কলেজের উন্নয়নে আগামী এক বছরের মধ্যে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি কলেজের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন, ক্যাম্পাস সংস্কার এবং পাশ্ববর্তী মসজিদের উন্নয়ন কাজের প্রতিশ্রুতিও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content