ভিন্নখবর

বিশ্বমঞ্চে বরিশালের গৌরব: ভিসি ড. মিজানের জন্মদিনে বরিশালবাসীর আন্তরিক অভিনন্দন

  বাংলাদেশ প্রতিদিন 18 May 2026 , 1:54:31

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত শিক্ষাবিদ অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান-এর শুভ জন্মদিন আজ। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী বরিশালের এই কৃতি সন্তানের জন্মদিনে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বিত অভিনন্দন জানিয়েছেন ঢাকাসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের ‘বরিশালবাসী’।

ড. শেখ আসিফ এস. মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত স্বনামধন্য দারুসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ভিসি হিসেবে তাঁর এই ঐতিহাসিক অর্জন সমগ্র বাঙালি জাতি ও বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এক পরম গৌরব বয়ে এনেছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে মর্যাদাপূর্ণ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’- প্রদান করা হয়। এর পাশাপাশি মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬’ পদকেও ভূষিত হন।

গুণী এই শিক্ষাবিদের জন্মলগ্নে বরিশালবাসীর পক্ষে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, ড. মিজান তাঁর মেধা, সততা ও কর্মদক্ষতা দিয়ে বৈশ্বিক শিক্ষাঙ্গনে সমগ্র দক্ষিণাঞ্চল তথা গোটা বাংলাদেশের শেকড়ের টান ও গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরেছেন। তিনি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস।

বরিশালবাসীর পক্ষ থেকে কীর্তিমান এই শিক্ষাবিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করা হচ্ছে। ড. মিজানের এই অগ্রযাত্রা আগামীতেও বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উচ্চে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content