অপরাধ

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঘর নির্মাণ করার অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 9 May 2026 , 7:52:49

পটুয়াখালীর বাউফলে কাছিপারা ইউনিয়নের কারখানা এলাকায় সিকদার বাড়িতে নিষেধাজ্ঞ অমান্য করে রাতের আঁধারে মোঃ খোরশেদ আলম ও মোঃজালাল সিকদারের জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (০৮/০৫/২৬) সন্ধ্যা ৭ টায় দিকে এ ঘরের চারদিকে পুনরায় টিনের বেরা দিয়ে নিষেধাজ্ঞ অমান্য করে ঘর নির্মাণ করার আভিযোগ পাওয়া গেছে একই বাড়ির মোঃ লতিফ উদ্দিন সরদার ও মোঃসুলতান চৌকিদারের বিরুদ্ধে।

আভিযোগে মোঃজালাল সিকদার বলেন আমাদের একই বাড়ির প্রতিবেশী মোহাম্মদ লতিফ উদ্দিন সরদার ও সুলতান চৌকিদার সহ গত (০৪/০৫/২৬)তারিখ সোমবার ১০ থেকে ১৫ লোক এসে আমার সম্পত্তির উপর জোর করে রাতের আঁধারে গায়ের জোরে আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করেন।বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালীর এমপি মামলা নং ৫৬/২০২৬ থেকে ধারা ১৪৪/ ১৪৫ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গত (০৫/০৫/২৬) বগা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে কোর্টের নিষেধাজ্ঞা সহ একটি চিঠি বাদী ও বিবাদীকে দেয়া হয়েছে, কিন্তু তার পরেও তারা নতুন করে গত(০৮/০৫/২৬) ঘর তুলে আমার রেকর্ডিংও জমি ও নিষেধাজ্ঞা কৃত জমিতে ঘর নির্মাণ করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত কোন তদন্ত আসেনি।
এ অভিযোগ অস্বীকার করে মোঃ লতিফ সরদার বলেন আমরা কোন ঘর তুলিনি।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন ঐ ঘটনায় তদন্ত চলমান আছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content