অপরাধ

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

  বাংলাদেশ প্রতিদিন 10 January 2026 , 11:29:24

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. জামাল (৪৫) একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জামাল ও নাছিরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে জামাল নিহত ও নাছির আহত হন।

ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির দৈনিক আজকালের কন্ঠ কে  বলেন, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আজকালের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত— সে বিষয়ে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

আরও খবর:

Sponsered content