Uncategorized

কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এমপি আনিসুর রহমান খোকন

  বাংলাদেশ প্রতিদিন 9 May 2026 , 3:31:56

মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার সকালে উপজেলা বাঁশগাড়ী ইউনিয়ন দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত খুনেরচর এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এমপি খোকন তালুকদার উপস্থিত জনতাকে বলেন,“নদীভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন,আমরা সেটি বুঝতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি আছি আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ।

এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত পলিন,যুবদল নেতা সামিম মোল্লা, মামুন শিকদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content