Uncategorized

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই জননেতা আবুল হোসেন খান!

  বাংলাদেশ প্রতিদিন 13 February 2026 , 6:37:57

বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান দৈনিক আজকালের কন্ঠের সাংবাদিক খান মেহেদী এক প্রশ্নের জবাবে বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।

বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এ এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা-সংক্রান্ত নানা সমস্যা রয়েছে।

আগামী দিনে এ এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারেরা ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছেন এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে, তাই এই এলাকার উন্নয়নই সবার আগে নিশ্চিত করতে হবে।

আগামী দিনে ( বরিশাল ৬) বাকেগঞ্জ উপজেলাকে নিরাপদ রাখতে চান তিনি। এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, যারা এলাকার ক্ষতি করবে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।

আবুল হোসেন খান আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না।

তিনি চান,( বরিশাল ৬) বাকেগঞ্জে উপজেলার মানুষ নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকুক এবং সবাই মিলেই এলাকার উন্নয়নে কাজ করুক।

আরও খবর:

Sponsered content