সারাবাংলা

নেত্রকোণায় মাদক, জুয়া ও অনলাইন গুজব-অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 3:06:14

নেত্রকোণায় মাদক, জুয়া এবং অনলাইনভিত্তিক গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ১০৭ নং কক্ষে এ সভার আয়োজন করে নেত্রকোণা সরকারি মহিলা কলেজ গার্ল-ইন-রোভার ইউনিট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ স্কাউটস নেত্রকোণা জেলা শাখার সম্পাদক আমিনূল ইসলাম রেজভী এবং নেত্রকোণা শিক্ষক পরিষদের সম্পাদক ও নেত্রকোণা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান খান।

নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ।

আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে মাদক, জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং অপপ্রচার থেকে সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণ সম্ভব। সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোভার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content