বাংলাদেশ প্রতিদিন 23 April 2026 , 7:30:48
“উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ি ও রাস্তার পাশে সজিনা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। তাই সবাইকে নিজ নিজ আঙিনা ও রাস্তার পাশে বেশি বেশি সজিনা চারা রোপণের আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি










