Uncategorized

বাউফলে ডঃ শফিকুল ইসলাম মাসুদ ও প্রশাসনের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  বাংলাদেশ প্রতিদিন 21 February 2026 , 3:10:07

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠের শহীদ বেদীতে ফুল দিয়েছে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন।

রাত বারোটা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ। এরপরে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।

পরে শহীদ বেদীতে দাড়িয়ে শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ওই সময় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content