Uncategorized

কুবি মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মাহবুব-তানভীর

  বাংলাদেশ প্রতিদিন 7 April 2026 , 1:24:34

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর মাহিম।

সোমবার (৬ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি মো. সাইদুল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসিফ শিকদার,সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: নাইম খান অপু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো: হাছান উজ্জামান,দপ্তর সম্পাদক হিসেবে মো. রাকিব মিয়া, অর্থ সম্পাদক হিসেবে সিফাত উল্লাহ, প্রচার সম্পাদক শ্রাবণী দাস, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাসফিয়া নওরীন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মো. সাব্বির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা লিজা, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান লিয়া এবং যোগাযোগ সম্পাদক হিসেবে ওমর ফারুক।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রফিকুল হাসান লিমন, সুমাইয়া আক্তার, মিনহাজ চৌধুরি , জাফরিন তাসনিম এবং রায়হান তানভীর।

সদ্য সাধারণ সম্পাদক তানভীর মাহিম বলেন‚ ‘দায়িত্ব আমানত এবং বিশ্বাসের প্রতীক। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সংগঠনের ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আশা রাখি সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও কার্যকরী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো।’

সদ্য মনোনীত সভাপতি মাহবুব আলম বলেন‚ ‘কুবিতে নিজের শেকড় মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের। সভাপতির এই গুরুদায়িত্বকে আমি একটি পবিত্র অঙ্গীকার হিসেবে দেখছি। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকাই হবে আমাদের মূল লক্ষ্য। এই পথচলায় আপনাদের সবার দোয়া ও গঠনমূলক পরামর্শ একান্ত কাম্য।’

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content