Uncategorized

গুচ্ছভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানাতে আলপনায় সেজেছে রাবিপ্রবি

  বাংলাদেশ প্রতিদিন 3 April 2026 , 10:45:32

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা হাতের রংতুলির আঁচড়ে নানা রঙ্গে রাবিপ্রবিকে ফুঁটিয়ে তুলেছে নতুন আঙ্গিকে।

বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের প্রায় ৪০ জনের প্রত্যক্ষ অংশগ্রহণে এই আলপনা দেয়া সম্পন্ন হয়৷ এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১২ লিটার রং।

এবছর রাবিপ্রবিতে এ ইউনিটে ৮২৮৪ জন,বি ইউনিটে ১৯৫৯ জন ও সি ইউনিটে ১৭৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতেই বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচ প্রতিবছর এই আয়োজন করে।

আয়োজকরা জানান, আমাদের ছোট ভাই-বোনদের জন্য এই আয়োজন। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে একটু স্বস্তির জন্য আমাদের নানান প্রস্তুতির এসব ধারা অতীত থেকে অব্যাহত আছে। আমরা শুধু তা বহন করে এই ক্যাম্পাসকে আপন করে তুলছি আমাদের জন্য ও নবাগত শিক্ষার্থীদের জন্য।

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীরা প্রথমবারের মতো আলপনা করার সংস্কৃতি শুরু করে। এরপর থেকে প্রতিটি ব্যাচ ভর্তি পরীক্ষার পূর্বে ক্যাম্পাসকে নান্দনিক রুপে তুলে ধরতে এই আলপনা করার ধারা অব্যাহত রেখেছে।

আরও খবর:

Sponsered content