অপরাধ

মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 4 May 2026 , 1:03:43

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লক্ষাধিক টাকাসহ দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ডিলারখ্যাত রাব্বি ও সাগর মুরাদনগর পশু হাসপাতালের পেছনে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ প্রায় ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মুরাদনগরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content