অপরাধ

রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি

  বাংলাদেশ প্রতিদিন 18 May 2026 , 8:03:53

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলামের “মেসার্স সাহাজুল ট্রেডার্স” নামক পাইকারী দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় এদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতি দিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত অনুমান ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পরে আছে। দোকানের ভিতরে ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন,গোল্ড লিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্টু তদন্তসহ জরিতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content