অপরাধ

সাতক্ষীরার দেবহাটার সুনীলগাতি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে র‍্যাব ৬

  বাংলাদেশ প্রতিদিন 29 April 2026 , 10:58:54

সাতক্ষীরা দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন—মোঃ ইয়াকুব খান (২৯), মৃত ইলিয়াস খানের ছেলে এবং মোঃ নাজিম উদ্দীন (৪১), আব্দুল কাদেরের ছেলে। উভয়েই দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content