আইন-আদালত

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেপ্তার করল পুলিশ

  বাংলাদেশ প্রতিদিন 29 April 2026 , 4:57:14

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পৃথক মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত তাতে ঢাকা সিটি এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন, যিনি সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী; খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।সে ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এই দুই আসামী পুলিশের বিশেষ একটি আভিযানিক দল ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপরজন হলো ফয়লা ঈদগাহ পাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই (নি:) রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আত্মগোপনে থাকা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content