আইন-আদালত

বাকেরগঞ্জে ১৬ ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত নিজাম গ্রেফতার!

  বাংলাদেশ প্রতিদিন 2 April 2026 , 3:37:21

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content