সারাবাংলা

লোডশেডিংয়ে ‘অতিষ্ঠ’ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি

  বাংলাদেশ প্রতিদিন 27 April 2026 , 2:29:43

খুলনার পাইকগাছায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া এবং ডিজিএমকে হুমকি দেওয়ার অভিযোগে দেবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুঠোফোনে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন দেবজ্যোতি চক্রবর্তী। এরপরই রাত ৯টার দিকে তাকে পৌরসভার বাজার থেকে আটক করে পুলিশ। পরে রোববার (২৬ এপ্রিল) সকালে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ডিজিএম রঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করণীয় নেই। ওই যুবক মোবাইল ফোনে আমাকে হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, হুমকিদাতা দেবজ্যোতিকে আটক করেছিলাম। সে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও থানায় পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি সাধারণ ডায়েরি করেছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content