সারাবাংলা

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

  বাংলাদেশ প্রতিদিন 26 April 2026 , 2:26:01

নওগাঁর আত্রাইয়ে কীটনাশক ঔষধ দোকানের দেয়ালের সিঁদকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত গতকাল গভীর রাতে উপজেলার নওদুলী বাজারে।

জানা যায়, ওই বাজারে তোহা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকান রয়েছে। দোকানের মালিক বুলু প্রতিদিনের ন্যায় রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা দোকান ঘরের পিছন দিক দিয়ে সিঁদকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

আত্রাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content