সারাবাংলা

মান্দায় পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি, রাস্তাঘাটের বেহালদশা

  বাংলাদেশ প্রতিদিন 18 April 2026 , 7:08:30

নওগাঁর মান্দায় মাটি বিক্রির নামে চলছে মাটি বিক্রির রমরমা বাণিজ্য। ট্রাক্টরে কাঁদামাটি পরিবহনের ফলে পাকা রাস্তা যেন মাটির রাস্তায় পরিণত হয়েছে। পাকা রাস্তায় কাঁদামাটি পড়ার কারণে ভোগান্তি পৌঁহাতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীদের।এলাকার ঘরবাড়ি ধুলায় আচ্ছন্ন। কয়েকজন মাটি ব্যবসায়ীর কারণে এলাকার অনেক পরিবারকে কষ্ট পৌহাতে হচ্ছে,এমন অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে গেলে উপজেলার মৈনম ইউনিয়নের পিরোরি গ্রামে এমন দৃশ্য দেখাগেছে।পিরোরি গ্রামের অমল কুমার গংদের খতিয়ানভুক্ত পুকুরটি সংস্কারের নলকুড়ি গ্রামের মকলেছার রহমান নামের মাটি ব্যবসায়ীসহ কয়েকজন এসব কর্মযজ্ঞ চালিয়ে রাস্তাঘাট নষ্ট করছেন। জনস্বার্থ বিঘ্নিত হবে অর্থাৎ মাটি পরিবহন করা যাবে না এমন বার্তা অনুমোদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও তা অমান্য করে মাটি পরিবহন ও বিক্রি করে যাচ্ছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান,পুরাতন পুকুর সংস্কারের নামে কয়েকজন ব্যবসায়ী মাটি বিক্রি করে রাস্তাঘাট নষ্ট করে যাচ্ছেন। প্রতিবাদ করলে মারপিটের হুমকি দেয়। এদের ভয়ে কেউ মুখ খুলে না।

গবিন্দ নামে আরেক ব্যক্তি জানান,মাটি পরিবহনের ফলে বাড়িঘরে থাকা যাচ্ছে না। ধূলো উড়ে বাড়িতে প্রবেশ করছে। এতে করে ছোট কোমলমতি বাচ্চাদের সমস্যা হচ্ছে। দ্রত মাটি বিক্রি বন্ধ হলে ধূলোমাটি থেকে পরিত্রাণ পেতো এলাকাবাসী। এসব বন্ধে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content