সারাবাংলা

পাদোভা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬: বিদেশি প্রতিনিধি হিসেবে আলোচনায় তরুণ ব্যবসায়ী সুমন মিয়া

  বাংলাদেশ প্রতিদিন 16 April 2026 , 12:56:05

ইতালির পাদোভা সিটি কর্পোরেশনের আসন্ন ‘বিদেশি প্রতিনিধি’ (Consigliere Straniero Aggiunto) নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাদোভার পরিচিত মুখ ও তরুণ ব্যবসায়ী সুমন মিয়া।

পাদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক ও ঘরোয়া আড্ডায় এখন নির্বাচনের আমেজ স্পষ্ট। স্থানীয়দের মতে, সুমন মিয়া দীর্ঘদিন ধরে কমিউনিটির সুখে-দুঃখে পাশে আছেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তার রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি। ফলে ছোট-বড় যেকোনো আলোচনাতেই সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম উঠে আসছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে সুমন মিয়া বিনয়ের সঙ্গে বলেন, “ব্যক্তিগতভাবে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো আগ্রহ প্রকাশ করিনি। তবে পাদোভাবাসী ও আমার কমিউনিটির মানুষ যদি মনে করেন আমি তাদের যোগ্য প্রতিনিধি হতে পারব এবং তারা যদি আমাকে চান, তবেই আমি তাদের অনুরোধ রাখব।”

তিনি আরও বলেন, “আমার চেয়েও অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিরা আমাদের মাঝে আছেন। তারা যদি এগিয়ে আসেন, তাতে আমার কোনো আপত্তি নেই। বরং আমি মনে করি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একজন সঠিক নেতা নির্বাচিত হওয়া জরুরি।”

পাদোভা সিটি কর্পোরেশনের এই নির্বাচন প্রবাসীদের অধিকার আদায় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমন মিয়া শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন কি না—তা এখন সময়ই বলে দেবে। তবে প্রবাসীদের মধ্যে তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তাতে তিনি ইতোমধ্যেই সম্ভাব্য প্রধান আলোচিত মুখে পরিণত হয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

 

আরও খবর:

Sponsered content