সারাবাংলা

ময়মনসিংহে ‘প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স এসোসিয়েশন- এর নতুন কমিটি গঠন

  বাংলাদেশ প্রতিদিন 13 April 2026 , 10:43:18

ময়মনসিংহে পরিকল্পিত ও আধুনিক নগর গঠনের লক্ষ্যে কাজ করা পেশাজীবী সংগঠন ‘প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স এসোসিয়েশন’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে প্রকৌশলী পার্থ প্রতীম বণিক সভাপতি এবং প্রকৌশলী তানভীর আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আকন্দ, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন অনাদী, প্রকৌশলী সাজ্জাদুল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক- প্রকৌশলী নাদিম পারভেজ খান-প্রকৌশলী মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী সানাউল্লাহ কানন, অর্থ সম্পাদক- প্রকৌশলী আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক-প্রকৌশলী আশরাফ আলী আসাদ, প্রচার সম্পাদক- প্রকৌশলী বিল্লাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- প্রকৌশলী মোঃ মাহবুব আলম মিলন, সমাজ কল্যাণ সম্পাদক- প্রকৌশলী মাহমুদুল ইসলাম মাসুম, কারিগরি সম্পাদক – প্রকৌশলী আসির ফয়সাল, সম্মানিত সদস্য- প্রকৌশলী জহুরুল হক, প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী এ বি ফররাদ, প্রকৌশলী সজল চন্দ্র চন্দ, প্রকৌশলী আবু খালিদ মোঃ আমিন, প্রকৌশলী মোস্তাক আহমেদ, ও প্রকৌশলী আজহারুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ ডিসেম্বর মরহুম প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন আহমেদ ও প্রকৌশলী সজল চন্দ্র চন্দ-এর নেতৃত্বে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রকৌশলী ও স্থপতিদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ময়মনসিংহের সুপরিকল্পিত নগরায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content