সারাবাংলা

বাংলা নববর্ষ উদযাপনে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 8 April 2026 , 5:30:31

রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ​

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় নববর্ষের দিনটি যথাযথ মর্যাদায় ও বর্ণিল আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় উৎসবের আয়োজন করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলার পরিবেশ বজায় রেখে আনন্দঘন পরিবেশে দিনটি পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”​সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নববর্ষের অনুষ্ঠানমালা সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content