সারাবাংলা

গ্যারেজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার গৌরনদীতে

  বাংলাদেশ প্রতিদিন 8 April 2026 , 11:11:43

বরিশালের গৌরনদীতে গ্যারাজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গ্যারাজ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে স্থানীয়রা জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারাজ পরিচালনা করে আসছিলেন জালাল। এরই মধ্যে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। গ্যারাজের আড়ালে তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content