আইন-আদালত

কলাপাড়ায় আবাসিক এলাকায় দেহব্যবসা: দুই নারীসহ চারজন গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 8 March 2026 , 7:11:56

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আবাসিক এলাকায় দেহব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দেহব্যবসা পরিচালনার অভিযোগে সোহাগ হাওলাদার (৪৫), খদ্দের হিসেবে আবু হানিফ (৪২) এবং দুই নারী তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগ হাওলাদারের বাড়ি সলিমপুর গ্রামে হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার বসতঘরে অবৈধ দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা ওই বাড়িতে পতিতা ও খদ্দের অবস্থানের তথ্য দেয়। পরে ওই সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুই নারী, খদ্দের ও দেহব্যবসা পরিচালনার অভিযোগে সোহাগ হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content