সারাবাংলা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা

  বাংলাদেশ প্রতিদিন 7 April 2026 , 7:38:15

নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন। সভা পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content