সারাবাংলা

মাদারীপুরে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে ৬পরিবারকে ঈদ উপহার শাড়ী, থ্রি পিস, লুঙ্গি বিতরণ ‎

  বাংলাদেশ প্রতিদিন 15 March 2026 , 1:46:42

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী-কাপড়, থ্রি পিস, লুঙ্গি বিতরণ করা হয়েছে।
‎
‎রবিবার সকালে পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে প্রবাসী উজ্জ্বল বেপারীর পক্ষ থেকে তার পিতা: আব্দুল কাদের বেপারী প্রায় ৬ শতাধিক গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ বেপারী, হান্নান বেপারী, নুরুল হক বেপারী,আছমত বেপারী, সুলতান বেপারী,সরোয়ার বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎এলাকাবাসী জানান, প্রতি বছরের মতো এবারও প্রবাসী উজ্জ্বল বেপারী ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এমন মানবিক উদ্যোগে খুশি উপকারভোগীরা।
‎
‎প্রবাসী উজ্জ্বল বেপারীর পিতা কাদের বেপারী বলেন, “আমার ছেলে প্রবাসে থাকলেও গ্রামের অসহায় মানুষের কথা সব সময় চিন্তা করে। সেই চিন্তা থেকেই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এই উপহার বিতরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content