আইন-আদালত

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

  বাংলাদেশ প্রতিদিন 1 April 2026 , 3:43:30

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে বিশেষ স্ট্রাইকিং মিশন পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দিবাগত ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযানে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাছুয়াখালী গ্রাম থেকে ৪ পিস ইয়াবা ও ৪ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক। তিনি মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকসেবী বশার (৪০)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক জানান, সম্প্রতি এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে প্ল্যাকার্ড হাতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content