আইন-আদালত

পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : জ্বালানি তেল জব্দ,অর্থদণ্ড ও কারাদণ্ডাদেশ প্রদান

  বাংলাদেশ প্রতিদিন 1 April 2026 , 11:33:09

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে শামীম হাসান খাঁন নামে ০১ ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মঠবাড়িয়া পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।

মঠবাড়িয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,মঠবাড়িয়ার আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স-এর স্বত্বাধিকারী শামীম হাসান খাঁন তার দোকানে তেলের সংকট দেখালেও নিজ বাসভবনে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী ওই বাসভবনে অভিযান চালান।

অভিযানে শামীম হাসানের গোডাউন থেকে ডিজেল ১৬৮৩ লিটার,পেট্রোল ১২০ লিটার,কেরোসিন ২৬৩ লিটার ও অকটেন ১০ লিটার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৫ হাজার ২’শ ৬৫ টাকা। অভিযুক্ত শামীম হাসান দোষ স্বীকার করায় আসামিকে পেট্রোলিয়াম আইন,২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও জব্দকৃত জ্বালানি তেল সরকারি মূল্যের বিনিময়ে মঠবাড়িয়া উপজেলার ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম হাসানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৫হাজার ২শত ৬৫ টাকা ৩৫ পয়সা। আদায় কৃত অর্থ বুধবার ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগরে জমা প্রদান করা হবে এবং আসামি দোষ স্বীকার করায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি জানান আমাদের এ ধরনের উদ্ধার অভিযান চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content