আইন-আদালত

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, বেনাপোল সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার বিজিবির

  বাংলাদেশ প্রতিদিন 4 January 2026 , 12:27:37

যশোর শহরের শংকরপুর এলাকায় শনিবার (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) কে গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি ।

রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই সেসব সীমান্তে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content