সারাবাংলা

নওগাঁয় মহাদেবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

  বাংলাদেশ প্রতিদিন 31 March 2026 , 8:30:46

নওগাঁ জেলার মহাদেবপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসের দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি এই কার্যালয়ে উপস্থিত হন। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাকসুদুর রহমানসহ সার্কেল অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র এবং দৈনন্দিন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে রেজিস্টারসমূহের সঠিক সংরক্ষণ, তথ্য হালনাগাদ রাখা এবং যথাযথ ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। নথিপত্র ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখার জন্য তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের বিশেষ নির্দেশনা দেন।

অফিসের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে পুলিশ সুপার বলেন, “জনসেবা নিশ্চিত করতে হলে প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।” তিনি অফিসের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করার লক্ষে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

উক্ত পরিদর্শনে সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content