সারাবাংলা

কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

  বাংলাদেশ প্রতিদিন 24 January 2026 , 12:37:18

Oplus_16908288

পটুয়াখালীর কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ রায় নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন এবং পাশাপাশি পিকআপচালক হিসেবেও জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন দিলীপ। পথিমধ্যে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সেভেন ডিলাক্স’ নামের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content