সারাবাংলা

চৌরঙ্গী বাজারে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সড়কে এক ফুট পানি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  বাংলাদেশ প্রতিদিন 29 March 2026 , 6:12:23

দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী বাজার থেকে রামকলা অভিমুখী সড়কের প্রবেশমুখে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ না থাকায় সড়কের ওপর প্রায় এক ফুট উচ্চতায় পানি জমে থাকছে। এতে বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​সরেজমিনে দেখা যায়, চৌরঙ্গী বাজারের মূল পয়েন্ট থেকে রামকলা রোডের গুরুত্বপূর্ণ অংশটি এখন পানির নিচে। ড্রেন না থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না, ফলে সড়কটি যেন ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে। বাজারের মাঝখানে এমন জলাবদ্ধতার কারণে মালবাহী যানবাহন ও রিকশা-ভ্যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং হাটে আসা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

​স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পয়েন্টে জলাবদ্ধতার সমস্যা থাকলেও নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাজারের পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন, যার ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

​এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই বাজারে দ্রুত একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা প্রয়োজন। তা না হলে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি জনদুর্ভোগ আরও স্থায়ী রূপ নেবে।

​ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষে কামনা করছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content