অপরাধ

৪২ বিজিবি পীরগঞ্জ সীমান্তে অভিযানে ভারতীয় মদ উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 19 March 2026 , 8:14:57

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে প্রশংসনীয় সাফল্য অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪১/৫-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলশুয়া নামক এলাকায় একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে ।

আজকালের কন্ঠ/আর এস/এম

আরও খবর:

Sponsered content