আইন-আদালত

ঝালকাঠি পৌরসভার ইজারাকে অবৈধ ঘোষণা করে ৪মাসের স্থগিতাদেশ

  বাংলাদেশ প্রতিদিন 17 March 2026 , 9:13:18

ঝালকাঠির রোনালছে রোড খেয়াঘাটের ইজারা আহ্বানকে অবৈধ ঘোষণা করে ৪মাসের স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। গত ১৫ফেব্রুয়ারী পৌর কর্তৃপক্ষ ইজারা আহ্বান করলে ১১মার্চ পেশাদার পাটনিরা উচ্চ আদালতে রীট আবেদন করলে আদালত উক্ত ইজারা অবৈধ ঘোষণা করে চার মাসের স্থগিতাদেশ জারী করে।

এবিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম জানান, ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ প্রতি তিন বছর পর পর গড় হিসাবে ১০% বৃদ্ধিতে শুধু মাত্র পেশাদার পাটনিদের মধ্যে খেয়াঘাটের ইজারা দিতে পারে। কিন্তু সেই বিধি উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো করে তথাকথিত ১০% বৃদ্ধির অজুহাতে বেআইনী ও অনৈতিকভাবে ইজারা আহ্বান করে।

আদালতে আমরা স্থানীয় পাটনিদের পক্ষে রীট পিটিশন দায়ের করলে আদালত বিস্তারিত আইন ও বিধি দেখে উক্ত ইজারা অবৈধ ঘোষণা করেন এবং ৪মাসের স্থগিতাদেশ জারী করেন। হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক এ আদেশ দেন।

আজকালের কন্ঠ/আর এস/ক

আরও খবর:

Sponsered content