সারাবাংলা

আগুনে পুড়ে নিঃস্ব, পরিবারের কারোর পরনের কাপড় ছাড়া কিছুই নাই, মাথা গোজার নেই ঠায়, আকাশের নিচেই বসবাস

  বাংলাদেশ প্রতিদিন 13 March 2026 , 6:59:53

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে শেষ রাতে আগুনে পুড়ে ২ টি বাড়ি ভস্মিভূত হয়ে গিয়েছে।

১৩ মার্চ শুক্রবার রাত আনুমানিক ৩ টা ৪০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে ইজিবাইক চার্জের থেকে সট সার্কিট হয়ে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ওই বাড়ির মালিক বয়রা গ্রামের মৃত হক কাজীর ছেলে মিলন কাজী বলেন আগুন আমার সব শেষ করে দিয়েছে। রাতে সকল কাজ শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৩ টা ৪০ মিনিটের সময় আমার চাচা ডাকাডাকি করলে দেখতে পাই ঘরে আগুন তখন তড়িঘড়ি করে মাকে রুম থেকে টেনেহেচড়ে বের করে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। তখন আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে থাকে। এই ঘটনায় পার্শ্ববর্তী হামিম মীরের রান্না ঘরটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। স্থানীয় জনগন ও লোহাগড়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলন কাজীর সাথে কথা হলে তিনি বলেন আগুন আমার সব শেষ করে দিয়েছে। আমার কিছু নাই। আগুন আমাকে সর্বশান্ত করে দিয়েছে। ঘরসহ ঘরের মধ্যে যে আসবাবপত্র, মালামাল সব পুড়ে ছায় হয়ে গেছে। আমার প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আমার ইনকামের একমাত্র উপায় ছিল ইজিবাইক সেটিও পুড়ে গেছে। ব্যাংকে ১ লাখ টাকা লোন, বোনের কাছ থেকে ১ লাখ টাকা ধার করে ইজিবাইক কিনেছি ও ঘরের কাজ করেছি। সামনে ঈদ কিভাবে করবানি মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সেটা একমাত্র আল্লাহ জানেন।

আমি সরকারের কাছে আকুল আবেদন জানায় যেন সরকারের পক্ষ থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহাগ জামান বলেন আমরা জানতে পেরে ঘটনা স্থলে যেয়ে আমরা ও স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তার আগেই ওই পরিবারের ঘড় বাড়ি, আসবাবপত্র সব পুড়ে গেছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content