সারাবাংলা

দায়িত্ব অবহেলার কারনে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

  বাংলাদেশ প্রতিদিন 1 March 2026 , 12:16:57

দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহ কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে শনিবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।

শুক্রবার(২৭ ফেব্রæয়ারী) বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেফতারের পর সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে ১২ ফেব্রæয়ারী সংসদ র্বিবাচনে বিএনপির প্রার্থী রাশেদ খানের অফিসে বিএনপির নেতাকর্মীদর নিয়ে আলোচনা সভা চলাকালে দলের দু,পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যেই থানায় জব্দ থাকা কয়েকটি মোটর সাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের মটরসাইকেল ফিরিয়ে দেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে কোন ব্যাক্তির মোটর সাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে এসআই নাজমুল হোসেন জানান, শুক্রবার সারাদিন শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি তাহেরকে নিয়ে হত্যার আলামত উদ্ধারে অভিযানে ব্যস্ত ছিলেন তারা। রাতে তার ডিউটি না থাকলেও সিভিল পোশাকে থানার ভেতরে অবস্থান করার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে বলে জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওসি(তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেন। কিন্তু কি কারনে তাদের দু,জনকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে জানাতে রাজি হননি।

আরও খবর:

Sponsered content