সারাবাংলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে গৌরনদী জাতীয় মহিলা সংস্থার ফুলেল শুভেচ্ছা

  বাংলাদেশ প্রতিদিন 23 February 2026 , 3:22:34

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি কে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা শাখার সেলাই প্রশিক্ষণার্থীদের তৈরি করা ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মৃধা, মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র, রঞ্জন হাজরাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

আরও খবর:

Sponsered content