সারাবাংলা

কোনাবাড়ীতে জেনুইন রেসিডেন্সিাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 25 January 2026 , 3:01:23

গাজীপুর মহানগর কোনাবাড়ী বাইমাইল এলাকায় জেনুইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ শে জানুয়ারি রবিবার দিনব্যাপী পিঠা প্রদর্শনী ও বিক্রয় করা হয়। পিঠা উৎসবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ত্রিশটি স্টলে প্রায় শতাধিক আইটেমের পিঠা প্রদর্শন ও বিক্রয়ের জন্য নিয়ে আসে।

জেনুইন রেসিডেন্সিয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. মাঈনুল ইসলাম টিপু জানান, আজ সকাল থেকে এ পিঠা প্রদর্শন ও উৎসব চলছে। এখানে প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী অভিভাবকগন এ পিঠা প্রদর্শন ও অনুষ্ঠানের আয়োজন করেছে।

এখানে হরেক রকমের বাহারি সুস্বাদু পিঠার আয়োজন করা হয়। তিনি জানান, সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরে, মুহূর্তের মধ্যেই প্রায় সকল স্টলের পিঠা বিক্রি হয়ে যায়। তিনি আরো জানান প্রতি বছরের ন্যায় এবছরও পিঠা উৎসবের আয়োজন করেছি। আগামী দিনে বছরের প্রথম দিকে আরো ব্যাপক আয়োজন করা হবে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content