সারাবাংলা

আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

  বাংলাদেশ প্রতিদিন 12 February 2026 , 4:07:50

oppo_2

নওগাঁর আত্রাই উপজেলায় আজ সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।এদিকে নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করা হচ্ছে, দিনব্যাপী শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে

আজকালের কন্ঠ/আর এস/এফ

আরও খবর:

Sponsered content