আইন-আদালত

আলীকদম থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার ১০ বছর সাজা প্রাপ্ত একজন আসামী গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 2 February 2026 , 11:16:36

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় থানা পুলিশের নিয়মিত অভিযানে নয়াপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মার্মা পাড়ায় অভিযান পরিচালনা করে এসটি-১১/২০২২, জিআর ১৩০/২০২১, অস্ত্র মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন নামে একজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, অদ্য ০১/০২/২০২৬ ইং তারিখ আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ এর নির্দেশনায় এস‌আই ফারুক আহাম্মদ” এএসআই মাহফুজ আলম খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন, পিতা – মৃত আব্দুল জলিল, সাং- নয়াপাড়া, ৭নং ওয়ার্ড, নয়াপাড়া ইউপি, থানা-আলীকদম, জেলা-বান্দরবান কে মার্মা পাড়া থেকে গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ ভাবে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content