সারাবাংলা

সাতক্ষীরার আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 29 January 2026 , 4:13:08

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অত্র প্রতিষ্ঠানের সু-যোগ্য অধ্যক্ষ ড. রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্তানদের পড়ালেখার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিতে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে, কারণ তারাই সমাজে মানুষ গড়ার প্রকৃত কারিগর।

সমাবেশে অভিভাবকগণ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরিশেষে দোয়ার মাধ্যমে অভিভাবক সমাবেশ–২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content