Uncategorized

আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যাপক সাড়া ধানের শীষে ঐক্যের বার্তা দিলেন জহির উদ্দিন স্বপন

  বাংলাদেশ প্রতিদিন 26 January 2026 , 8:15:12

oplus_0

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠে সরব উপস্থিতি জানান দিয়েছেন বরিশাল–১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে জহির উদ্দিন স্বপন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, যুবক ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির ধারাকে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনের দিন ভোটের মাধ্যমে তাদের সমর্থনের প্রতিফলন ঘটানোর প্রত্যয় জানান। কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীরা বলেন, গৈলা ইউনিয়নের সর্বস্তরের মানুষ ইতোমধ্যেই ধানের শীষের পক্ষে সুসংগঠিত হয়েছেন এবং ভোটের মাঠে এর সুস্পষ্ট প্রতিফলন দেখা যাবে বলে তারা দৃঢ় আশাবাদী।

এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে গৈলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content