Uncategorized

জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন

  বাংলাদেশ প্রতিদিন 13 February 2026 , 11:35:24

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। আর একটি জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

এর মধ্যে দুটি আসন থেকে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন; যাদের মধ্যে বড় ছেলে শামীম সাঈদী বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার থেকে এ তথ্য জানানো হয়।

পিরোজপুর-১ আসনে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট।

পিরোজপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. শামীম হামিদী (শাপলা কলি) পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content