সারাবাংলা

আশাশুনিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

  বাংলাদেশ প্রতিদিন 23 January 2026 , 7:16:07

আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে চলমান শীত মৌসুমে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২৩ জানুয়ারী) সকাল ৮ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,সাতক্ষীরা ইউনিট এ কম্বল বিতরণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এম এ হাদিস,সদস্য এ বি এম আলমগীর পিন্টু,সদস্য ডাক্তার রোকনুজ্জামান,সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন অসহায় ব্যক্তিকে কম্বম দেওয়া হয়। এরপর তিনি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কম্বল বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content