Uncategorized

শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 21 January 2026 , 6:23:58

ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আজ ২১ জানুয়ারি ২০২৬ ইং (বুধবার) বিকাল ৩.৩০ ঘটিকার সময় উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শহীদের আদর্শিক জীবন ও ত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক গৌরবময় স্মৃতির আবহে সম্পন্ন হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোঃ আব্দুল কাদের বি এস সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সম্পাদক মাষ্টার মোঃ বেলাল হোসেন। এছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম এবং বড়োভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
‎
‎​মাহফিলে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির কর্মময় জীবন ও ইসলামী আন্দোলনে তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শরিফ ওসমান হাদির মতো ত্যাগী কর্মীদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে। দেশের ক্রান্তিলগ্নে তার ভূমিকা ও শাহাদাতের মর্যাদা যেন মহান আল্লাহ কবুল করেন, সেই দোয়া করা হয়।
‎
‎​বক্তব্য শেষে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতাকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content